ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক জোবায়দুর রহমান ?
প্রকাশিত: ৪:৪২:০০ অপরাহ্ণ, ১৭ জুলাই, ২০২৫

ছবি- সংগৃহীত
লাস্টনিউজবিডি ১৭ জুলাই: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান করা হচ্ছে । বাংলাদেশ ব্যাংকের একটি সুত্র জানিয়েছে ।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ আজ পদত্যাগ করায় এই পদটি শুন্য হয় । গত ৫ আগস্ট ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মালিকানাধিন সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ
চেয়াম্যান হিসাবে মেনে নিতে পারেনি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ।তারা বিশেষ একটি দলের প্রতি অতি-আনুগত্য থাকায় বিদায়ী চেয়াম্যানের বিরুদ্দে চার কালারের পোস্টারি করে রাজধানী জুড়ে । নতুন চেয়ারম্যান পাবার জন্য নানা মহলে তদবির করতে থাকে । অবশেষে তাদের এই আশা পুরন হতে যাচ্ছে । এ ক্ষেত্রে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান করার বিষয় ভাবা হচ্ছে । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক।
আরও পড়ুন
অবশেষ ইসলামী ব্যাংকের এমডি চূড়ান্ত, ২টি অডিট ফার্ম কালোতালিকায়
লাস্টনিউজবিডি/জে আই