image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

নাটোর-রাজশাহী মহাসড়কে ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১১:৪২:০০ পূর্বাহ্ণ, ৩১ অক্টোবর, ২০২৬

img

সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি, লাস্টনিউজবিডি, ৩১ অক্টোবর: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- মৌলভীবাজার জেলা সদর থানার দরগা মহল্লার চান মিয়ার ছেলে মো. রিফাত হোসেন (৩৬), জগন্নাথপুর এলাকার বশর মিয়ার ছেলে জামাল মিয়া (৩৭) ও কমলগঞ্জ থানার প্রতানী এলাকার মোহাম্মদ আনোয়ার খানের ছেলে মো. ইব্রাহিম খান (৪০)।

এআরবি-৫ জানান, শুক্রবার তারিখ সোয়া ১০টার দিকে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর টু রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদকদ্রব্য যাবে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন।

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল নাটোর টু রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে।

চেক পোষ্ট করাকালীন নেভী-ব্লুও হলুদ রংয়ের এর পিকআপ গাড়ী থামার সংকেত দিলে গাড়ীটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসআরবি’র আভিযানিক দল উক্ত গাড়ীটির গতিরোধ করে জিজ্ঞসাবাদে গাড়ীতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করায় মোঃ রিফাত হোসেন, মোঃ ইব্রাহিম খান ও জামাল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে।

এ সময়ে তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫২ কেজি গাঁজা,৩টি মোবাইল ফোন ও ১টি নেভী-ব্লুও পিকআপ উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দপূর্বক উদ্ধার করে।

পরবর্তীতে আসামীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

লাস্টনিউজবিডি/আর


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত