image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৫২ মৃত্যু, চলতি বছরে ২৪৯

প্রকাশিত: ৭:৩৪:০০ অপরাহ্ণ, ১ অক্টোবর, ২০২৬

img

লাস্টনিউজবিডি, ১ অক্টোবর, ২০২৬: দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫২ জন মারা গেছেন সেপ্টেম্বরে। আগস্টে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এ ছাড়া জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

বুলেটিনের তথ্য বলছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮০৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৬৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৮৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩৫৮, বরিশালে ২৬০, খুলনায় ২৫৬, রাজশাহীতে ২০৯, রংপুরে ১০১, ময়মনসিংহে ৯৪ এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

লাস্টনিউজবিডি/এ


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত