image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

বিশ্ববাজারে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম কমেছে

প্রকাশিত: ৫:৫৭:০০ অপরাহ্ণ, ২২ সেপ্টেম্বর, ২০২৬

img

লাস্টনিউজবিডি, ২২ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম কমেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্পট রুপার দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬৫ ডলারে নেমেছে। একই সময়ে প্ল্যাটিনামের দাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৭৯৪ দশমিক ০৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ২৯৩ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।

মূল্যবান ধাতুর বাজারে এই পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত সপ্তাহে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে উন্নীত করেছে। একই সঙ্গে কর্মকর্তাদের বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সুদ বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

উচ্চ সুদের হার সাধারণত সুদবিহীন মূল্যবান ধাতুর আকর্ষণ কমিয়ে দেয়। এর পাশাপাশি ফেডের নীতির কারণে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় ডলারে মূল্য নির্ধারিত ধাতুগুলো বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে এসব ধাতুর চাহিদার ওপর চাপ তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকেরা চলতি সপ্তাহে ফেড কর্মকর্তাদের বক্তব্যের দিকেও নজর রাখছেন। বিশেষ করে আগামী মাসগুলোতে সুদের হার আরও বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান কী হয়, তা মূল্যবান ধাতুর বাজারে প্রভাব ফেলতে পারে।

এর আগে সোমবারও আন্তর্জাতিক বাজারে রুপার দাম দশমিক ৪ শতাংশ কমেছিল। তবে একই দিনে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে দশমিক ৩ শতাংশ ও দশমিক ৪ শতাংশ বেড়েছিল।

এদিকে বাংলাদেশের বাজারে সাম্প্রতিক সময়ে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই মানের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।


লাস্টনিউজবিডি/এ


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত