image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেত্রী

প্রকাশিত: ৮:২২:০০ অপরাহ্ণ, ২৬ আগস্ট, ২০২৬

img

লাস্টনিউজবিডি, ২৬ আগস্ট: ৫৪ বছর বয়সে বিয়ে করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই জীবনের নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন তিনি। তবে প্রকাশিত ছবিগুলোতে স্বামীর মুখ দেখা যায়নি। একই সঙ্গে তার স্বামীর পরিচয় বা বিয়ে নিয়ে বিস্তারিত কোনো তথ্যও প্রকাশ করেননি অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে হুমায়রা নিজের অনুভূতির কথা জানান। সেখানে তিনি লিখেছেন, মানুষ অনেক সময় নিজের ভবিষ্যৎ নিয়ে একরকম পরিকল্পনা করলেও সৃষ্টিকর্তার পরিকল্পনা থাকে ভিন্ন।

সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর আস্থার কথাও জানিয়েছেন পাকিস্তানের এই অভিনেত্রী। তার মতে, সৃষ্টিকর্তা যখন কোনো কিছু ঘটানোর সিদ্ধান্ত নেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।

হুমায়রার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়ে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা বানু। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।

‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন হুমায়রা।

দীর্ঘ অভিনয়জীবনের পর এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী। তবে তার স্বামীর নাম, পরিচয় কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

লাস্টনিউজবিডি/জে


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত