image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ২৩ বাংলাদেশি

প্রকাশিত: ৫:৪৯:০০ অপরাহ্ণ, ৩০ জুলাই, ২০২৬

img

ফাইল ছবি

লাস্টনিউজবিডি ৩০ জুলাই: আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। এবার জাম্বিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

এর আগে টুর্নামেন্টে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত করা হলেও সম্প্রতি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্বও দেবেন তিনি। দলের সহ-অধিনায়ক করা হয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার অলক কাপালিকে।

৩০ জুলাই থেকে শুরু হওয়া এশিয়ান লিজেন্ডস লিগ চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার পর বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব। সেই ব্যস্ত সূচির মাঝেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি।

ছয় দলের এই আসরে বাংলাদেশ টাইগার্সের প্রতিপক্ষ এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থারস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স।

টুর্নামেন্টে বিভিন্ন দেশের সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারদের দেখা যাবে। পাকিস্তানের শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ ও ওয়াহাব রিয়াজ, ভারতের শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা এবং আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগান অংশ নেবেন।

বাংলাদেশ টাইগার্সের দলে রয়েছেন সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

লাস্টনিউজবিডি/যে আই


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত