বিশ্বকাপ ফুটবল; বাংলাদেশ সময় কখন কার খেলা
প্রকাশিত: ১২:৩৮:০০ অপরাহ্ণ, ১১ জুন, ২০২৬

লাস্টনিউজবিডি, ১১ জুন: আগামীকাল ১১ জুন থেকে পর্দা উঠতে যাচ্ছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও মর্যাদাকর আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর। ফুটবল ইতিহাসের বৃহত্তম এই মহাযজ্ঞ যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।
দীর্ঘ ৪০ দিনের ফুটবল যুদ্ধ শেষে আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। চলুন ফুটবলপ্রেমীদের জন্য এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ সময় ফিফা বিশ্বকাপ ২০২৬- এর সূচি।
বাংলাদেশে যেভাবে দেখবেন বিশ্বকাপ-
বাংলাদেশে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি নিউজ চ্যানেল সময় টেলিভিশন। এর পাশাপাশি ফুটবলপ্রেমীরা খেলা দেখতে পারবেন রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস-এর পর্দায়। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম (জোট) সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে।
লাস্টনিউজবিডি/জে