এবারের ঈদুল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার
প্রকাশিত: ১০:১১:০০ পূর্বাহ্ণ, ৮ মে, ২০২৬
ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ৮ মে: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।
বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।
বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য আগামী ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার সরকারি অফিস খোলা থাকবে।
সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ঈদের আগে টানা কর্মদিবস নিশ্চিত করতে ওই দিনের ছুটি বাতিল করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকার পর ২৫ মে থেকে শুরু হবে ঈদুল আজহার সাত দিনের ছুটি।
লাস্টনিউজবিডি/জে আই