আজ এনসিপির নুসরাত তাবাসসুমের শপথ
প্রকাশিত: ৯:১৫:০০ পূর্বাহ্ণ, ৬ মে, ২০২৬

ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি ৬ মে: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে নবনির্বাচিত এমপি হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৬মে) দুপুর ১২টায় তিনি শপথ নেবেন। ইসি ও সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংসদ ভবনের নিজ কার্যালয়ে নুসরাতের শপথ বাক্য পাঠ করাবেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।
আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইসি তাঁর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
লাস্টনিউজবিডি/জে আই