আর কতদিন ঝড়-বৃষ্টি, যা জানাল আবহাওয়া অফিস
প্রকাশিত: ৩:৫২:০০ অপরাহ্ণ, ১ মে, ২০২৬

লাস্টনিউজবিডি, ১ মে: সারাদেশে চলছে কালবৈশাখীর প্রভাব। প্রায় ৬৪ জেলায়ই কম বেশি ঝড়-বৃষ্টি হচ্ছে। আবার দেশের উত্তর–পূর্বাঞ্চলে অতিভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়াও সারাদেশের সব নদী বন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেতও দেয়া হয়েছে। বিগত কয়েকদিনে এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।
এমন অবস্থা আগামী ৪ মে পর্যন্ত বলবৎ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ততদিন পর্যন্ত দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস বলছে, দেশের ছয় বিভাগের কয়েকটি স্থানে শুক্রবার (১ মে) বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। এতে দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোয় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিভাগগুলো হলো- ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট। এসব বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়।
লাস্টনিউজবিডি/কেএম