সয়াবিন তেল লিটারে ৪ টাকা বাড়ল
প্রকাশিত: ৫:২৭:০০ অপরাহ্ণ, ২৯ এপ্রিল, ২০২৬

লাস্টনিউজবিডি, ২৯ এপ্রিল: বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে সরকার। প্রতি লিটারে ৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে। এর আগে বোতলজাত সয়াবিন তেলের লিটার ছিল ১৯৫ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলও লিটারে ১৭৫ টাকা থেকে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৯ টাকায় বিক্রি হবে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি আমাদের ভোক্তা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে।
লাস্টনিউজবিডি/কেএম