ঐশ্বরিয়ার পুরোনো ভিডিও ভাইরাল
প্রকাশিত: ৮:৪৮:০০ অপরাহ্ণ, ২৩ এপ্রিল, ২০২৬

লাস্টনিউজবিডি, ২৩ এপ্রিল: বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। ভালোবেসে বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন প্রকাশ পেয়েছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বলিউডের একসময়ের শক্তিশালী জুটি ঐশ্বরিয়া আর অভিষেক সম্পর্কে বহুদিন ধরেই চলছে টানাপোড়েন।
আর এ নিয়ে আলোচনা চলতেই থাকে কিছু দিন পর পর। এরই মধ্যে পুরনো একটি ভিডিও সামনে এসেছে।
সেখানে দেখা গেছে, ঐশ্বরিয়া মঞ্চে ফ্যাশন শোতে ব্যস্ত। ১৩ সেকেন্ডের এই ভিডিওটিতে নজর কাটলো ঐশ্বরিয়া। ভিডিওটি নতুন করে আবার ভাইরাল হয়েছে এবং ভক্তরা অভিনেত্রীর সরলতার প্রশংসাও করেছেন।