শনিবার অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা
প্রকাশিত: ৭:০৬:০০ অপরাহ্ণ, ১৬ এপ্রিল, ২০২৬

আগামী শনিবার (১৬ এপ্রিল) নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) আগামী ১৮ এপ্রিল শনিবার নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।