তিন পদে চাকরি দিচ্ছে বিটোপিয়া গ্রুপ
প্রকাশিত: ৭:২৮:০০ অপরাহ্ণ, ১৫ এপ্রিল, ২০২৬

লাস্টনিউজবিডি, ১৫ এপ্রিল: তিনটি গুরুত্বপূর্ণ পদে বড় নিয়োগ দিয়েছে বিটোপিয়া গ্রুপ। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি নির্দিষ্ট কিছু পদে মেধাবী ফ্রেশারদেরও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রতিযোগিতামূলক বেতন, পারফরম্যান্স বোনাস, প্রফিট শেয়ারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: ওয়ার্ডপ্রেস ডেভেলপার
প্রতিষ্ঠান: সফটভেন্স এজেন্সি ওমেগা
পদসংখ্যা: ১০ জন
বেতন: ২০,৫০০ থেকে ৪৫,০০০ টাকা
চাকরির ধরন: পূর্ণকালীন
দায়িত্ব ও কাজ: নির্বাচিত প্রার্থীকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি, কাস্টমাইজ ও উন্নয়ন করতে হবে। এলিমেন্টর, থিম ও প্লাগইন ডেভেলপমেন্টে দক্ষ হতে হবে।
ফিগমা, পিএসডি বা এইচটিএমএল ডিজাইনকে কার্যকর ওয়েবসাইটে রূপান্তর, ওয়েবসাইটের গতি ও কার্যক্ষমতা বাড়ানো, বাগ ফিক্সিং এবং রেসপনসিভ ডিজাইন নিশ্চিত করা দায়িত্বের অংশ।
অভিজ্ঞতা ও যোগ্যতা: ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ডপ্রেসের থিম ও প্লাগইন ডেভেলপমেন্ট, উকমার্স, এডভান্স কাস্টম ফিল্ড এবং প্রোগ্রামিং এপিআই ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এছাড়াও পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল ও সিএসএসে দক্ষতা থাকা আবশ্যক।
আবেদনের শেষ সময় ২৫ এপ্রিল ২০২৬।
পদের নাম: ফরেন ক্লায়েন্ট কমিউনিকেশন
প্রতিষ্ঠান: সফটভেন্স এজেন্সি ডেল্টা
পদসংখ্যা: ১০ জন
বেতন: ২০,৫০০ থেকে ২৫,০০০ টাকা
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: পূর্ণকালীন
দায়িত্ব ও কাজ: বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, তাদের চাহিদা বোঝা এবং অভ্যন্তরীণ টিমের সঙ্গে সমন্বয় করে সেবা নিশ্চিত করা এই পদের মূল দায়িত্ব।
লাস্টনিউজবিডি/রুআপ