সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ
প্রকাশিত: ৪:১৩:০০ অপরাহ্ণ, ৮ এপ্রিল, ২০২৬

লাস্টনিউজবিডি, ৮ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর বিচারকদের নিয়ে ফেইসবুকে 'মিথ্যা তথ্য ও গুজব' ছড়ানোর অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাসহ তার ওই পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত ।
প্রসিকিউটর শেখ মেহেদীর করা এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেয়।
আদেশে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের পাশাপাশি যারা ওই পোস্টে লাইক ও শেয়ার করেছেন এবং সেখানে অবমাননাকর মন্তব্য করেছেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত ট্রাইব্যুনালে হাজির করতে হবে । একইসঙ্গে তাদের ব্যবহৃত ডিভাইস জব্দেরও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ।
আদেশটি কার্যকর করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়েছে ।
লাস্টনিউজবিডি/কেএম