প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ
প্রকাশিত: ৮:০৫:০০ অপরাহ্ণ, ২৮ মার্চ, ২০২৬

লাস্টনিউজবিডি, ২৮ মার্চ: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবার বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শূন্য পদ ও বেতন স্কেল:
কম্পিউটার প্রোগ্রামার – ১টি পদ, বেতন ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
সহকারী পরিচালক – ১৭টি পদ, বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা
হিসাবরক্ষণ কর্মকর্তা – ২টি পদ, বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা
উপসহকারী প্রকৌশলী – ৪টি পদ, বেতন ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
বয়সসীমা: প্রার্থীদের বয়স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীরা অনলাইনে http://beza.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন।
আবেদন শুরু: ১০ মার্চ ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ: ১০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা
পরীক্ষার ফি: সাধারণ প্রার্থীর জন্য ২২৩ টাকা, বিশেষ ক্ষেত্রে (অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ৫৬ টাকা।
লাস্টনিউজবিডি/কেএম