পূর্ণিমার ২৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল
প্রকাশিত: ৭:৩৮:০০ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নায়িকা পূর্ণিমা। ছবি সংগৃহীত
লাস্টনিউজবিডি, ২৪ ফেব্রুয়ারি: ঢালিউড ইন্ডাস্ট্রির যে কজন নায়িকা আপন মহিমার আলোয় নিজেকে উদ্ভাসিত করেছেন পূর্ণিমা তাদের মধ্যে অন্যতম। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অভিনয় তো বটেই, নিজের গ্ল্যামার্স উপস্থিতি দিয়ে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
এদিকে নিয়মিত অভিনয় থেকে দূরে থাকলেও, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ পূর্ণিমা। অবসর সময়ে ভক্তদের জন্য নানা ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম ঘটলো না।
সম্প্রতি নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেছেন এই চিত্রতারকা। যেখানে বোরকা পরে সৌদি-আরবের জেদ্দায় এক প্রবাসী বাংলাদেশীর সাথে কথা বলতে দেখা গিয়েছে তাকে।
পূর্ণিমার ২৭ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা অন্তর্জালে ছড়িয়ে পড়ে। ভিডিওটি এখন সুপার ভাইরাল। যা দেখতে নায়িকার প্রোফাইলে হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা। এরই মধ্যে ভিডিওটি প্রায় ১ লাখ ১ হাজার শেয়ার এবং ৮ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন।
লাস্টনিউজবিডি/কেএম