যে ৭ কারণে গোসল ফরজ হয়
প্রকাশিত: ৮:২৫:০০ অপরাহ্ণ, ২৭ জানুয়ারী, ২০২৬

প্রতীকী ছবি
লাস্টনিউজবিডি, ২৭ জানুয়ারি: পবিত্রতার অবর্তমানে নামাজ, কুরআন তেলাওয়াত ও কিছু নির্দিষ্ট ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল হয় না।
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন- ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা: আয়াত ২২২)
তাই একজন মুমিনের জন্য জানা অত্যন্ত জরুরি— কোন কোন অবস্থায় গোসল করা ফরজ হয়ে যায়। সে অবস্থাগুলো কী? যে অবস্থাতে গোসল না করলে সে পবিত্র হয় না।
কেন গোসল ফরজ হয়?
১. সহবাসের পর: স্বামী-স্ত্রীর মিলনে বীর্যপাত হোক বা না হোক, উভয়ের ওপর গোসল ফরজ।
২. স্বপ্নদোষের পর: ঘুমের ঘোরে উত্তেজনা অনুভূত হলে বা পোশাকে নাপাকির চিহ্ন থাকলে।
৩. বীর্যপাতের পর: জাগ্রত অবস্থায় উত্তেজনার সঙ্গে বীর্য বের হলে।
৪. মাসিক (হায়েজ) সমাপ্তির পর: নারীদের মাসিক ঋতুস্রাব পুরোপুরি বন্ধ হলে।
৫. নিফাস সমাপ্তির পর: সন্তান প্রসবের পর (৪০ দিন) রক্তস্রাব বন্ধ হলে।
৬. ইসলাম গ্রহণের পর: কোনো অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলে গোসল করা বাধ্যতামূলক।
৭. মৃত্যুর পর: কোনো মুসলিম মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়া জীবিতদের ওপর ফরজ।
পবিত্রতা কেবল বাহ্যিক পরিচ্ছন্নতা নয়; এটি মহান আল্লাহর নৈকট্য লাভের চাবিকাঠি।
লাস্টনিউজবিডি/কেএম