image

ই-পেপার

সরকার অনুমোদিত পোর্টাল

পটুয়াখালীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে প্রতীকী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৬:৫৪:২১ অপরাহ্ণ, ১৪ মার্চ, ২০২৪

img

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৪ উপলক্ষ্যে শহরের আন্ধারমানিক নদীর তীরে দূষণমুক্ত নদীর প্রতীকী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন এ প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।

ওয়াটারকিপার্স বাংলাদেশ উপকূলীয় সমন্বায়ক মেজবাহ উদ্দিন মান্নু তাঁর বক্তব্যে বলেন, কলাপাড়ার প্রাণ আন্ধারমানিক নদী আমরা বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি। দখল ও দূষণ হচ্ছে আমাদের এ নদী, আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে এ নদী রক্ষার দাবি জানান তিনি।

ওয়াটারকিপার্স বাংলাদেশের সদস্য ও পরিবেশকর্মী কামাল হোসেন রনির সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম।


সম্পাদক :

নিউজরুম :

ইমেইল :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত