ওয়ালটন এসির ফেস অব হলেন তাসকিন আহমেদ
প্রকাশিত: ৪:৫৩:০০ অপরাহ্ণ, ১৯ জানুয়ারী, ২০২৬

ছবি- সংগৃহীত
লাস্টনিউজবিডি ১৯ জানুয়ারি: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে ব্র্যান্ডটির প্রচারণায় কাজ করবেন।
ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাসকিন আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত।
এ উপলক্ষে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন এসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তাসকিন আহমেদ।
চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এ সময় ওয়ালটনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ওয়ালটন কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, তাসকিন আহমেদের মতো একজন তারকা ক্রীড়াবিদের সঙ্গে যুক্ত হওয়ায় দেশের বাজারে ওয়ালটন এসির ব্র্যান্ড ইমেজ আরও শক্তিশালী হবে।
লাস্টনিউজবিডি/ জে আই