মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
প্রকাশিত: ৩:৩২:০০ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর, ২০২৫

ছবি- সংগৃহীত
লাস্টনিউজবিডি, ৩১ ডিসেম্বর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন লাখো জনতা।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক। জানাজা উপলক্ষে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা। উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান।
এদিন সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে জানাজাস্থল ও এর আশপাশের এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি, আসাদগেট এবং ফার্মগেট এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
লাস্টনিউজবিডি/কেএম