আনন্দ, ঐক্য ও হাসিতে মুখর জুমস ছাত্র ফোরামের বার্ষিক পিকনিক ২০২৫
প্রকাশিত: ৮:০০:০০ অপরাহ্ণ, ১৪ নভেম্বর, ২০২৫

ছবি সংগৃহীত
লাস্টনিউজবিডি ১৪ নভেম্বর: জেড এন আর এফ বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সহযোগিতায় এবং শিক্ষার্থীদের উদ্যোগে গাজীপুরের জিনোমেটেক রিসোর্ট ও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো জুমস ছাত্র ফোরামের বার্ষিক পিকনিক ২০২৫।
বুধবার দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় গাজীপুরের জিনোমেটেক রিসোর্ট ও কনভেনশন সেন্টারে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে অংশ নেন আনন্দ-উচ্ছ্বাসে ভরা নানা কর্মসূচিতে।
সকালে ৭টার মধ্যেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমবেত হন, পরিধান করেন নির্ধারিত পিকনিক পোলো-শার্ট। হালকা নাস্তা শেষে সকাল ৭টা ৩০ মিনিটে বাস ছাড়ে পিকনিক ভেন্যুর উদ্দেশ্যে। যাত্রাপথে সংগীত, হাসি আর উচ্ছ্বাসে ভরপুর ছিল পুরো পরিবেশ।
রিসোর্টে পৌঁছে সকাল ১০টায় শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। ফ্ল্যাশ মবের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আনন্দ-উৎসব। নারীদের জন্য অনুষ্ঠিত হয় পুল পার্টি এবং পুরুষদের জন্য ছিল বিভিন্ন মাঠের খেলা—ফুটবল ও বল থ্রোয়িং প্রতিযোগিতা।
দুপুর ১টায় পরিবেশিত হয় মধ্যাহ্নভোজ, যার মেন্যুতে ছিল পোলাও, রোস্ট, ডিমের কারি, সবজি, সালাদ ও পানীয়। দুপুরের পর ছিল মজার সব গেমস—মার্বেল রেস, মিউজিক্যাল চেয়ার ও পিলো পাসিং—যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু।
বিকালে রিসোর্টের অডিটোরিয়ামে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। শিক্ষার্থীরা নাচ, গান ও নাটিকায় নিজেদের প্রতিভা উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ অংশে ছিল লটারির ড্র এবং বিকালের নাস্তা।
দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ, পারস্পরিক সম্পর্ক ও দলগত বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটি প্রশংসিত হয়েছেন সকলের কাছে।
এই উৎসবমুখর পরিবেশে আমাদের মাঝে উপস্থিত ছিলেন - ড. এম. জুবায়দুর রহমান, উপাচার্য জেড এন আর এফ ইউনিভার্সিটি, বি ও টি ভাইস চেয়ারম্যান নার্গিস রহমান, বি ও টি এক্সিকিউটিভ মেম্বার, জুলফিকার , বি ও টি ট্রেজারার, ব্যারিস্টার শফিকুর রহমান, বি ও টি সেক্রেটারি, ব্যারিস্টার কারমুন্নাহার মাহমুদ ও জেড এন আর এফ এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ।
লাস্টনিউজবিডি/জে আই