বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাসার আটক
প্রকাশিত: ৩:১৮:০০ অপরাহ্ণ, ১৪ জুলাই, ২০২৫

ফাইল ছবি
লাস্টনিউজবিডি ১৪ জুলাই: মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক-এর চেয়ারম্যান লায়ন এম কে (খায়রুল) বাসারকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১৪ জুলাই) সিআইডি থেকে ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিআইডি জানায়, মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে বাসারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম অটক করেছে।
সিআইডি আরও জানায়, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য কিছুক্ষণের মধ্যে জানানো হবে।
লাস্টনিউজবিডি/ এমএইচ