সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও
প্রকাশিত: ৩:২৪:০০ অপরাহ্ণ, ২৬ জুন, ২০২৫

ফাইল ছবি
লাস্টনিউজবিডি ২৬ জুন: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির এডটেক, শিক্ষা, এইচসিএমপি বিভাগ সিনিয়র প্রজেক্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: সিনিয়র প্রজেক্ট অফিসার
বিভাগ: এডটেক, শিক্ষা, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সিএসই/ইইই/আইটি/শিক্ষা বিষয়ে ডিপ্লোমা, শিক্ষা বা আইটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: সমস্ত মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রাম (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল) এর সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৫
লাস্টনিউজবিডি/এমএইচ