বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার
প্রকাশিত: ৫:৪৮:০০ পূর্বাহ্ণ, ৯ এপ্রিল, ২০২৫

লাস্টনিউজবিডি ৯ এপ্রিল:বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান।
আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোরশেদ আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসনের এমপি ছিলেন।