রোজার মাসে স্বামী-স্ত্রী সহবাসের নিয়ম!
প্রকাশিত: ১১:৩৬:০০ অপরাহ্ণ, ১৮ মার্চ, ২০২৫

ফাইল ছবি
লাস্টনিউজবিডি ১৮ মার্চ: ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পর থেকে ঈশার নামাজ পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল। তবে যদি কেউ এর মধ্যে ঘুমিয়ে পড়তো, তাহলে তার জন্য এসব কার্যক্রম হারাম হয়ে যেত। এটি সাহাবাদের জন্য কষ্টদায়ক হয়ে উঠেছিল।
এ পরিস্থিতিতে আল্লাহ তায়ালা কুরআনে আয়াত নাজিল করে মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাসের অনুমতি দেন। রাসূলুল্লাহ (সা.) বলেন, "ইফতার তাড়াতাড়ি করো এবং সেহরি বিলম্ব করো।"
হজরত আনাস (রা.) বর্ণনা করেন, "আমরা সেহরি খাওয়া মাত্রই নামাজে দাঁড়িয়ে যেতাম।" এর থেকে বোঝা যায়, সেহরির পর নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হত।
এছাড়া, যদি কোনো ব্যক্তি ফজরের সময় অপবিত্র অবস্থায় জাগ্রত হয়, তবে তিনি পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করে রোজা পালন করতে পারবেন। যদি গোসল করতে গিয়ে সেহরির সময় শেষ হয়ে যায়, তবে তিনি ওজু করে সেহরি শেষ করবেন, এরপর গোসল করে নামাজ আদায় করবেন।
অতএব, রাতে সহবাস করা বৈধ, তবে ফজরের নামাজের আগে অবশ্যই পবিত্রতা অর্জন করা আবশ্যক।
লাস্টনিউজবিডি/জে আই