ইবনে সিনা ট্রাষ্ট্রের সার্ভার-হট লাইন হ্যাক
প্রকাশিত: ৭:১০:০০ পূর্বাহ্ণ, ২৩ ডিসেম্বর, ২০২৪

ইবনে সিনা লোগো
লাস্টনিউজবিডি ২৩ ডিসেম্বর: ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার,হাসপাতালের হট লাইন ও তথ্য ভান্ডার হ্যাক হয়েছে । প্রায় সপ্তাহ চলে গেছে হট লাইন চালু করতে পারেনি । পারেনি রোগীদের পরীক্ষার তথ্য উদ্বার করতে । ফলে প্রতিদিন লাখ রোগী পারছে না হটলাইনে সিরিয়াল দিতে । চরম ভোগান্তিতে লাখ রোগী ।
জানা গেছে ইবনে সিনা ট্রাস্ট এর অধীন সকল প্রতিষ্ঠানের একই অবস্থা । ইবনে সিনার হটলাইন: ০৯৬১০০০৯৬১৬ । ১/১/-বি, মিরপুর রোড, কল্যাণপুর, ঢাকা-১২১৬ এ অবস্থিত।
’সৃষ্টির সেবার মধ্য দিয়ে স্রষ্টা কে পাওয়া’ ইবনে সিনার মূলমন্ত্র নিয়ে পুরো দেশে ইবনে সিনা মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি সুপরিচিত নাম ইবনে সিনা ট্রাস্ট বাংলাদেশের জনগণের জন্য বিশ্বমানের হাসপাতাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮০ সালের ৩০ জুন প্রতিষ্ঠিত হয়। এটি একটি অলাভজনক ও স্বাস্থ্যসেবামূলক কল্যাণ ট্রাস্ট। ইবনে সিনার এখন ২৩টি শাখা আছে। ২০৫০ সালের মধ্যে সারাদেশের প্রতিটি জেলায় ইবনে সিনার শাখা চালু হবে।
ইবনে সিনা ট্রাস্টের নিম্নলিখিত সংস্থা মধ্যে রয়েছে -ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি,ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ধানমন্ডি,ইবনে সিনা বিশেষায়িত হাসপাতাল ধানমন্ডি,ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টার, জিগাতলা। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর,ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট, কল্যাণপুর ।