২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেসসচিব
প্রকাশিত: ৭:১৮:০০ অপরাহ্ণ, ১৭ ডিসেম্বর, ২০২৪

প্রেসসচিব শফিকুল আলম
লাস্টনিউজবিডি, ১৭ ডিসেম্বর: আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, সেই ইঙ্গিত গতকালই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবার তার প্রেসসচিব শফিকুল আলম জানালেন, ২০২৬ সালের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণেই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। তিনি একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কী হতে পারে। উনি তো জানিয়েছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন করা হবে।’
প্রেস উইং থেকে আরো জানানো হয়, তফসিল বা দিনক্ষণ ঘোষণার কাজ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের দায়িত্ব তাদের সহায়তা করা।
এর আগে মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার।
লাস্টনিউজবিডি/এএইচ