কবি নজরুল সরকারি কলেজও বন্ধ ঘোষণা
প্রকাশিত: ৬:৪৩:০০ অপরাহ্ণ, ২৫ নভেম্বর, ২০২৪

কবি নজরুল সরকারি কলেজ
লাস্টনিউজবিডি, ২৫ নভেম্বর: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণার পর এবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার কবি নজরুল কলেজের ওয়েবসাইটে বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত মঙ্গলবার (২৬ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।’
এদিকে রবিবার বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ওই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত অন্তত ৩৫ জন ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের সময় ভাঙচুর, গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রবিবার পুলিশের উপপরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে রাজধানীর সূত্রাপুর থানায় এই মামলা করেছেন।
লাস্টনিউজবিডি/এএইচ