বিয়ের বিষয়ে যা বললেন তৌহিদ আফ্রিদি
প্রকাশিত: ১০:২৭:০০ পূর্বাহ্ণ, ১৫ নভেম্বর, ২০২৪

তৌহিদ আফ্রিদি
লাস্টনিউজবিডি ১৫ নভেম্বর: সম্প্রতি, বাংলাদেশের তরুণ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। দুই দিন ধরে বিভিন্ন স্থিরচিত্রে দেখা যায় তৌহিদ আফ্রিদি এবং তার সঙ্গিনী রাইসা তাদের বিয়ের সাজে, যা নিয়ে নানা গুজব ও আলোচনা শুরু হয়। ছবি দেখে অনেকেই মনে করেন, তৌহিদ আফ্রিদি গোপনে বিয়ে করেছেন। তবে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৌহিদ আফ্রিদি নিজেই।
তৌহিদ আফ্রিদি গণমাধ্যমকে জানান, "অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবরটি এসেছে, তাতে বলা হয়েছে, আমি গোপনে বিয়ে করেছি—এটি সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো গোপন বিয়ে করিনি। বিয়ের সময় অনেকেই উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠানটি এখনও হয়নি। আমি শুধু কাবিন করেছি, বাকি অনুষ্ঠানগুলো পরে হবে।
আফ্রিদির ভাষ্য, আমার স্ত্রীর বোন মূলত টিকটক করেন। দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।
আফ্রিদি বলেন, মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
লাস্টনিউজবিডি/জে আই