পুরুষের যৌন ক্ষমতা বাড়ায় কাঁচা রসুন
প্রকাশিত: ১০:১৯:০০ অপরাহ্ণ, ৭ অক্টোবর, ২০২৪

কাঁচা রসুনে বাড়ে যৌন ক্ষমতা
লাস্টনিউজবিডি, ৭ অক্টোবর: রসুন হলো পিঁয়াজ জাতীয় একটি ঝাঁঝালো সবজি যা রান্নার মশলা ও ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। খ্রিস্টপূর্ব ১৫০০ শতকে চীন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য এর প্রচলন ছিল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস রসুন ব্যবহার করেছিলেন সারভাইকাল ক্যানসারের চিকিৎসায়।
মশলা ছাড়াও রসুন কাঁচা অবস্থায় খাওয়া যায়। তাতে যেমন অনেক উপকার পাওয়া যায়, তেমনি কিছু ক্ষতিও হয়। তবে ক্ষতির চেয়ে উপকারিতাই বেশি। বিশেষজ্ঞদের মতে, কাঁচা রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে। হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে।
কাঁচা রসুন খেলে যেসব উপকার হয়
১। কাঁচা রসুন রক্তচাপ কমায়। প্রতিদিন চার কোয়া করে কাঁচা রসুন খেলে এটি রক্তচাপ কমানোর ক্ষেত্রে ওষুধের সঙ্গেও পাল্লা দিতে পারে।
২। টোটাল এবং এলডিএল কোলেস্টেরল প্রায় ১০-১৫ শতাংশ কমে যায় কাঁচা রসুন খেলে। তবে উপকারী কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে ও ট্রাইগ্লিসারাইড কমাতে এর কোনো ভূমিকা নেই।
৩। বিপাকীয় ক্রিয়া ও পরিবেশ দূষণের ফলে যে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয় তা হার্ট তথা সমস্ত শরীরের জন্য ক্ষতিকর। কাঁচা রসুনের অ্যান্টি-অক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভালোভাবে ঠেকাতে পারে।
৪। যে সমস্ত হৃদরোগে আক্রান্ত রোগী নিয়মিত কাঁচা রসুন খান, তারা অনেক বেশি অ্যাকটিভ থাকেন।
৫। অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রাও বেশি থাকে কাঁচা রসুনে। ফলে অ্যালঝাইমার ও ডিমেনসিয়ার প্রকোপ কমে। সংক্রমণজনিত অসুখ-বিসুখ কম হয়। বাড়ে আয়ু।
৬। নিয়মিত কাঁচা রসুন খেলে ইস্ট্রোজেন লেভেল বেড়ে হাড়ের স্বাস্থ্য ভালো হয় মেয়েদের। লেড টক্সিসিটি কমাতে কাজে লাগে। এছাড়া কাঁচা রসুন পুরুষের যৌন ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
কিন্তু কাঁচা রসুনই কেন?
বিশেষজ্ঞদের মতে, কাঁচা রসুনের যত উপকার, প্রক্রিয়াকরণের পরে তা আর তত থাকে না। যেমন, কাঁচা রসুন কাটলে বা বাটলে যে ঝাঁঝালো গন্ধ বের হয়, তার মূলে আছে অ্যালিসিন। শরীরে বেশি ঢুকলে সে বিষক্রিয়া ঘটায়। আর মাপ মতো হলে কাজ করে ওষুধের মতো। তাই সুস্বাস্থ্যের জন্য কাঁচা রসুন খাওয়াই বেশি উপকারি।
লাস্টনিউজবিডি/এএইচ